শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা অর্থায়নে সিলেটে মেগা হাসপাতাল, স্থান পরিদর্শনে প্রতিনিধি দল

সিলেটে এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য চীনের বিনিয়োগকারী প্রতিনিধি দল বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।

বুধবার দুপুরের দিকে উপযুক্ত স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ে চীনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

প্রতিনিধি দল পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকা, হাইটেক পার্কসহ কয়েকটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং প্রকল্পের উপযোগিতা নিয়ে প্রাথমিক মূল্যায়ন করেন।

তাদের সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েছে। প্রকল্পটিতে সম্পূর্ণ অর্থায়ন করবে চীন।

“স্থান নির্ধারণ ও প্রাথমিক পরিকল্পনা নিয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে”, বলেন তিনি।

সিলেটের মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হবে না বলেও মনে করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

চীনের প্রতিনিধি দলের পক্ষে বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নের প্রাথমিক পর্যায়ে তারা বেশ আশাবাদী। সিলেটের ভৌগোলিক অবস্থান এবং স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় প্রকল্পটি সম্ভাবনাময় বলে মনে করছেন তিনি।

প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলেও জানান এই চীনা প্রতিনিধি।

এর আগে মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। সেখানে হাসপাতালের সম্ভাব্য স্থান নির্বাচন, প্রকল্পের পরিধি এবং বিনিয়োগের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উভয়পক্ষ প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়া একমত হন।

  • সর্বশেষ