শিরোনাম
◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের এক বিশাল গণসমাবেশে দলটির আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক চলিত রাজনৈতিক ধারার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুনির্দিষ্ট আহ্বান জানালেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে মামুনুল হক বলেন, "আমরা সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়—আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, গড়তে চাই। মানুষের তৈরি তন্ত্র-মন্ত্র নয়, তাঁর দল আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। 

তিনি আরও জোরালো কণ্ঠে বলেন, জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হাতছাড়া করবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে।জুলাই সনদের মানদণ্ডেই নির্বাচন হলে তাতে কোনো লুটেরা, সন্ত্রাসী বা দেশবিরোধী অপশক্তির স্থান হবে না। আগামীরীর বাংলাদেশ হবে জুলুম ও বৈষম্যমুক্ত ইনসাফের দুর্গ।

এই সমাবেশ থেকেই নেত্রকোণা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মোশাররফ হোসেনকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং প্রতীক হিসেবে তাঁর হাতে 'রিকশা' তুলে দেওয়া হয়। শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দিনসহ দেশের গণ্যমান্য আলেম-ওলামাগণ সমাবেশে উপস্থিত ছিলেন। মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি আল্লামা মামুনুল হকের বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

  • সর্বশেষ