শিরোনাম
◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বজ্রপাত থেকে আগুন: মহালছড়ি বাজারে পুড়ে গেছে ২৩টি দোকান

খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহালছড়ি বাজারে এ ঘটনা ঘটে। 

মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার সময়ে বাজারের সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘণ্টার বেশি সময় লাগে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারি বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।

ব্যবসায়ীদের ধারণা- আগুনে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

  • সর্বশেষ