শিরোনাম
◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানি মামলা

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: গাজী টিভি টকশো’তে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি বাদির আরজি গ্রহন করে আদেশের অপেক্ষায় রেখেছেন। মামলার বাদীর আইনজীবি এ্যাডঃ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সাংবাদিকদের সাথে এক প্রেস বিফিং সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, গাজী টিভির টকশোতে আমার বিরুদ্ধে মানহানীকর, কুরুচিপূর্ণ, ক্ষমার অযোগ্য কথা বলে ইলেকট্রিক মিডিয়ায় প্রচার করে আমার এবং আমার দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করেছে। এছাড়াও যাহা মিথ্যা, বানোয়াট এবং জামায়াত ইসলামীর নীতি নৈতিকার পরিপন্থি। এই কারণে আমার বিরুদ্ধে মানহানীকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে মামলাটি করেছি।

মামলা সুত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৫ইং তারিখ রাত ১০ টায় গাজী টিভির রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড, টাইমলাইন বাংলাদেশ অনুষ্ঠানের কাজী জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ড. নাহরিন ইসলাম খান বলেন, জামাতের সিরাজগঞ্জ শাখার জেলার সেক্রেটারী বিগত ৫ই আগষ্ট ২০২৪ তারিখে আওয়ামীলীগের নেতারা পালিয়ে গিয়াছে তাদের স্ত্রীদের প্রতি জামাতের হক রয়েছে। তিনি আরো বলেছেন, জামায়াতের লোকেরা নারী লোভী। মুহুর্তেই নাহরিন খানের টকশো বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়