শিরোনাম
◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৭ লক্ষ টাকা জরিমানা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের জঙ্গল গুনাগরী পাহাড়ী ছড়া থেকে অবৈধভাবে বালু ও মাটিকাটায় ৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জঙ্গল গুনাগরী পাহাড়ী ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানি আকন। এসময় ভ্রাম্যমান আদালত এর উপস্থিতি টের পেয়ে বালু ও মাটিকাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে গে‌লেও অবৈধ ভাবে উত্তোলন কৃত বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য'র জিম্মায় দেওয়া হয়। সোমবার বিকেলে বালু উত্তোলন কাজে জড়িত থাকার অপরাধে গুনাগরী এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র এস.এম মোরশেদ (৭১) কে ৭ লক্ষ টাকা জরিমানা ও ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টে‌িট মোঃ ওমর সানি আকন বলেন,কালীপুর ইউ‌নিয়‌নের গুনাগরী ১ নম্বর ওয়ার্ডের পাহাড়ি ছড়ার স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় গুণাগরী খাসমহলের এস.এম মোরশেদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫ (১) ধারার অপরাধ আমলে নিয়ে একই আইনের ১৫ (১) ধারায় ৭ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয় এবং ঘটনাস্থল থেকে আনুমানিক ৬০ হাজার ঘনফুট বালু জব্দপূর্বক স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।

জনস্বার্থে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে ব‌লে তি‌নি জানান ।সাধারন জনগন‌কে অ‌বৈধভা‌বে বা‌লি উ‌ত্তোলন ও পাহাড়ি মা‌টি কাটা থে‌কে বিরত থাকার আহবান জানান ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়