শিরোনাম
◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে ই‌টের আঘা‌তে গৃহবধুর মৃত্যুর অ‌ভি‌যোগ

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী কাথ‌রিয়ায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে চাচাত ভাইয়ের ইটের আঘাতে রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত‌্যুর অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সলার বাড়ীতে আপন চাচাতো ভাইয়ের ইটের আঘাতে নিহত হয়েছে বলে জানা যায়।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী রিপু আক্তার গত মঙ্গলবার তার বাবার বাড়ি কাথ‌রিয়ায় বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে তার পরিবারের সাথে জায়গা জমি বিরোধের জের ধরে স্থানীয় শাহাব মিয়ার পুত্র ফরিদ আহমদ ও তার ছেলে মোঃ শহিদুল্লাহ সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ইটের আঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। নিহত রিপু আক্তার এক কন্যা সন্তানের জননী।

নিহত রিপু আক্তারের ভাইয়ের স্ত্রী হাছিনা বেগম জানান,বৃহস্প‌তিবার সকাল আমাদের পরিবারের সাথে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে ফরিদ আহমদ ও তার ছেলে শহিদ মি‌লে রিপু আক্তারকে মারধর করে ও ইটের আঘাত কর‌লে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে আমরা তাদের আক্রমণ থেকে রিপু আক্তারকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ হামিদা আক্তার বলেন, কাথরিয়া এলাকায় মারামারির ঘটনায় রিপু আক্তার নামে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। তার গলায় নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন,রিপু আক্তা‌রের মরদেহ  হাসপাতাল থে‌কে নি‌য়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে অপরাধীর বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন হবে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়