শিরোনাম
◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে দুই তুরুণ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মোটর সাইকেল থেকে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার বিকালে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ধিনগর গ্রামের মো. কামালের ছেলে সিহাব (২২) ও মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজান (২১)।   

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান,  ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকা দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সিহাব, মিজান ও ইমন নামের তিন তরুণ। পথে কেন্দুল এলাকায় একটি কালভাটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল হতে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয় তারা। এসময় তাদের উদ্ধার করে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেমধ্য মিজান মারা যায় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা যায় সিহাব। এ ঘটনায় আহত আমনুরা কলোনীর শফিকুলের ছেলে ইমন (২৫) রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। থেকে মামলা না করায় স্ব স্ব পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ