শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে এক সন্ত্রাসী

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে আসাদুজ্জামান সনেকট নামে এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছে আনার নামে চিহ্নিত এক সন্ত্রাসী। আসাদুজ্জামান সনেট কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার প্রতিনিধি। গতকাল (মঙ্গলবার) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত সন্ত্রাসী আনার সাংবাদিক সনেটের নামে  সম্প্রতি ফেসবুকে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট দিলে মঙ্গলবার রাত ৯টার দিকে বারবাজার থেকে বাড়ী ফেরার পথে গাজীকালু মাজার রোডে আনারকে দেখতে পেয়ে তার কাছে এ মিথ্যা পোস্টের কারণ জানতে চান। এসময় সন্ত্রাসী আনার তার সাথে অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সাংবাদিক সনেট এর প্রতিবাদ করলে সন্ত্রাসী আনার আকস্মিকভাবে সনেটকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসী আনার তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সাংবাদিক সনেটের মাথায় কোপ দেয়। কোপটি সাংবাদিক সনেটের ডান কানের নীচে লাগলে মারাত্মক জখম হয়। এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী আনার পালিয়ে যায়। স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে  নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। 

সন্ত্রাসী আনোয়ার হোসেন আনার (২৬) একই এলাকার মৃত ফসিয়ার আলীর ছেলে । 

সাংবাদিকের উপর হামলার ঘটনা শুনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে যান। একই সময় স্থানীয় সংবাদকর্মীরা আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে আসেন। সে সময় সাংবাদকর্মীরা দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি , আসামি গ্রেফতারের জন্য বারবাজার ফাঁড়িকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার হবে।

  • সর্বশেষ