শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলজের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পোড়াহাটি গ্রামের কশাইপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ও তার মেয়ে ঝুমুর খাতুন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে রোকেয়ার মা আমেনা খাতুন।

আহতদের স্বজনরা জানায়, পোড়াহাটি গ্রামের নকিব উদ্দিনের ছেলে সিহাবের সাথে ৩ বছর আগে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুর সুজন, শশুর নকিবসহ তার পরিবারের লোকজন যৌতুকসহ নানা কারণে ঝুমুরকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিলো। সোমবার ঝুমুরকে মারধর করা হয়েছে সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে ঝুমরের মা রোকেয়া খাতুন মেয়ে বাড়িয়ে যায়। মারধরের কারণ জিজ্ঞেস করলে ঝুমুরের ভাসুর সুজন, তার স্ত্রী চুমকি এবং শশুর নকিব উদ্দিন রোকেয়া ও ঝুমুরকে বেধঢ়ক মারপিট করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এতে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। দুজনের মধ্যে রোকেয়া খাতুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুইজনকে মারপিটের ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ