শিরোনাম
◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ২৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নোয়াখালীতে সংবাদ সম্মেলন’ বিভাগ বাস্তবায়ন আন্দোলনে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশে বক্তব্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় না জড়াতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রতি আহবান জানিয়েছেন জুলাই বিপ্লবী ছাত্র-জনতা।

রোববার (১২ অক্টোবর) বিকালে নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা, নোয়াখালীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুষার, কাউছার, আপ বাংলাদেশের প্রতিনিধি হেলাল ও এনসিপি সংগঠক ইয়াসিন আরাফাত প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। সর্বশেষ গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করি। কিন্তু দুখজনক হলেও সত্য, ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি শেষে আমাদের লোকজন বাসযোগে নোয়াখালী ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তাদের গাড়ী থামিয়ে হেনস্থা করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবি করছি।

বক্তারা বলেন, চলমান বিভাগ বাস্তবায়নের দাবির আন্দোলনে পতিত স্বৈরাচারে দোসররা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে নোয়াখালীবাসীর আঞ্চলিক দাঙ্গা সৃষ্টির সুযোগ খুজছে। কুমিল্লার লোকজন নোয়াখালীবাসীর ওপর হামলা করে দেশবাসীর কাছে গৃনিত হয়েছেন। আমরা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষকে অনুরোধ করবো কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আপনারা আঞ্চলিক দাঙ্গায় জড়াবেন না। আমরা আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন চালিয়ে যাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়