শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইনচ্যুত রেল ইঞ্জিন উদ্ধারে গেল রিলিফ ট্রেন লাইনচ্যুত

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ পার্বতীপুর রেল স্টেশন অদূরে লোকোসেড এলাকায় দুই ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ। শনিবার সকাল ১১টায় পার্বতীপুরের লোকোসেড থেকে ইঞ্জিন (৬৬৩৬) চার্জ শেষে পার্বতীপুর রেল স্টেশনের দ্রুতযাত ট্রেনে সংযুক্ত হতে যাচ্ছিল।

ঢাকা-পঞ্চগড়গামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনের রেল ইঞ্জিন (৬৬৩৩) চার্জ নেওয়ার লোকোসেডে প্রবেশকালে একই রেললাইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষের লাইনচ্যুতের ঘটনা ঘটে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টায় পার্বতীপুর লোকোসেট থেকে একটি ১১০ টন ওজনের উদ্ধারকারী রিলিফ ট্রেনটি উদ্ধার কাজে গেলে লোকোসেডের সামনে ক্রেনের বডি ঘুড়োনো সময় ভারসাম্য হারিয়ে ফেললে রেললাইন ধারে বডি মাটিতে পড়ে যায়।

শনিবার রাত ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্ধার করেছে। উদ্ধার কাজে রেলওয়ে পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ডিএমই) মাইনুল সরকার নেতৃত্ব পার্বতীপুর লোকোসেডের ১১০ টন ওজনের ক্রেনের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী হাসানুর রহমান ও পাকশী ১২০ টন ওজনের ক্রেনের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী বেলাল উদ্দীনসহ শতাধিক উদ্ধারকর্মী কাজ করেন।

  • সর্বশেষ