শিরোনাম
◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুবায়ের হত্যা মামলার আসামী গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে চাঞ্চল্যকর জুবায়ের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ফারুক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

ভুক্তভোগী ভিকটিম জুবায়ের উদ্দিন বাবু (২৬) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা এবং সিটি গেইট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানীতে কর্মরত ছিলেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সন্ধ্যা আনুমানিক ১৮২৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়। ভিকটিম জুবায়ের উদ্দিন বাবু (২৬) উক্ত স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করেন। স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন শেষে খেলার শুরুর পূর্ব মূহূর্তে আবির রহমান রুবেল এবং তার অন্যান্য সহযোগীরা স্পোর্টস জোন এর মালিক পক্ষের সহিত পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনে প্রবেশ করে অতর্কিতভাবে চান্দগাঁও স্পোর্টস জোনের টার্ফে অবস্থান করা মালিক পক্ষ, আয়োজক কমিটির লোকজন সহ সাধারণ দর্শকদের উপর হামলা করে। এসময় ভিকটিম জুবায়ের উদ্দিন বাবু সহ বেশ কয়েকজন সাধারণ দর্শক গুরুতর রক্তাক্ত জখম হয়। পরর্বতীতে মাঠে থাকা অন্যান্য দর্শকরা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ৪০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮, তারিখঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৩২৪/৩২৬/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ ফারুক চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক অদ্য ১১ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ০২২০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মৌলভীর পুকুরপাড় রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ ফারুক (২৪), পিতা-ছবির আহম্মদ, সাং-রিয়াজ উদ্দিন উকিল বাড়ি, থানা-চাঁন্দগাও, জেলা- চট্টগ্রাম'কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন বরিশাল বাজার এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ তারেক এবং ২০ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক ২১১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবির রহমান রুবেল প্রকাশ মোঃ রুবেল’কে গ্রেফতার পূর্বক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দঁগাও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়