শিরোনাম
◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও)

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১১:১১ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী বিভাগ দাবির আন্দোলন শেষে ফেরার পথে কুমিল্লায় আন্দোলনকারীদের বাস আটকায় স্থানীয় জনতা

নোয়াখালী বিভাগ চেয়ে রাজধানীতে আন্দোলন শেষে ফেরার পথে কুমিল্লায় আন্দোলনকারীদের বাস আটকে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা শহরমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী বিভাগ দাবিতে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে নোয়াখালী ফিরছিলেন আন্দোলনকারীরা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাদের বহনকারী স্বাধীন বাংলা পরিবহনের একটি বাস পদুয়ার বাজার এলাকায় পৌঁছলে স্থানীয় জনতা বাসটিকে আটকে দেয়। তাৎক্ষণিক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা জড়ো হতে থাকে। প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখা হয় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক।

এতে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা শহরমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর নোয়াখালীর উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। রাত সোয়া ৮টায় যানজট নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারীদের বহন করা বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা শহরমুখী কোনো সড়কেই যানজট নেই।  

কুমিল্লার সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, বাসে থাকা লোকজন কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিক্ষুব্ধরা বাসটিকে আটক করে। পরে ক্ষমা চাইলে বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ