শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইকে বাঁচাতে পুকুরে নামে বোন, ডুবে মারা গেল দুজনই

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুকুরে ডুবে যাওয়া ভাইয়ের জীবন বাঁচাতে ঝাঁপ দেওয়া বড় বোনও তলিয়ে গিয়ে মারা গেছে।এই হৃদয়বিদারক ঘটনায় উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে নোয়াগাঁও পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে।নিহতরা হলো, ওই গ্রামের মোঃ সাদ্দামের ছেলে মোঃ শরীফ (৭) এবং মেয়ে শিফা (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে ছোট ভাই শরীফ পানিতে পড়ে যায়। তাকে ডুবে যেতে দেখে বড় বোন শিফা তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, পানিতে দুজনেই তলিয়ে যায়।

পরে প্রতিবেশীরা দুজনকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তবে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

  • সর্বশেষ