শিরোনাম
◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বাবু হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোতাবিব্বর হোসেন। শনিবার দিবাগত রাতে (৪ অক্টোবর ) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত আসামী সাইদুল ইসলাম মোহাম্মদ ইউনিয়নের চরকখোলা গ্রামের মৃত কাদিম আলী ভূৃঁইয়ার ছেলে। তিনি স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি অভিযান পরিচালনা করি এবং অভিযুক্ত সাইদুল মেম্বারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করি। আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

  • সর্বশেষ