শিরোনাম
◈ দেশের ২১ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে নতুন মুখ ◈ সিলেটে সমাবেশ ঘিরে উত্তাপ: আলেম অবমাননার অভিযোগে প্রতিবাদ, লেবার পার্টির বিরুদ্ধে ব্যবস্থা দাবি ◈ পার‌লেন না রা‌কিব, কমনওয়েলথ গেমসে শেষ আটেই বিদায় নি‌লেন ◈ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ◈ টুথপেস্টের পর এবার দেশের সয়াবিন তেলে ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক দূষণ, খোলা তেলে ঝুঁকি সবচেয়ে বেশি ◈ সুপারশপে আগুনে দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি, জানা গেল পরিচয় ◈ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৪৫ বিলিয়ন ডলার ◈ মিয়ানমারের স্ক্যাম কারখানার নেপথ্যে যেভাবে কাজ করে আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক ◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মোবাইলে ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে মহসিন রহমান (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার মৃত নান্নু মন্সির ছেলে এবং মধুগঞ্জ বাজারের ঢাকা ষ্টোর নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারি ছিলেন ।

শুক্রবার দুপুর ৩ টার দিকে বারোবাজার রেলগেটের অদূরে কাজী বাড়ির পাশে ঢাকা থেকে ছেড়ে আসার সুন্দরবন এক্সপ্রেসে তিনি কাটা পড়ে নিহত হয়েছে বলে জানাগেছে। 

স্থানীয়রা বলছেন, নিহত মহসিন বারোবাজার শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। দুপুরের পর মহসিন রেললাইনে পাশে একটি দোকানে কেরামবোর্ড খেলা করছিলেন। এসময় তার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি কল এলে রেললাইনের উপর গিয়ে কথা বলছিলেন। এসময় দ্রুত গতির সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো হয়ে যান। তবে, দূর্ঘটনার ঘন্টা খানেক পর নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহের টুকরোগুলো একত্রিত করে বস্তায় ভরে নিয়ে গেছেন বলে যোগ করেন।

বারোবাজার রেলস্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর যশোর রেল পুলিশে খবর দেওয়া হয়েছে। এখন বিষয়টি তারা দেখবেন বলে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়