শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পার‌লেন না রা‌কিব, কমনওয়েলথ গেমসে শেষ আটেই বিদায় নি‌লেন

স্পোর্টস ডেস্ক : রা‌কি‌বের ভাগ‌্য মন্দ। লড়াই ক‌রেও কাঙ্ক্ষিত স্থা‌নে পৌঁছা‌তে পার‌লো না।  আর মাত্র একটি জয় পেলেই নিশ্চিত হতো পদক। কিন্তু কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলেন না বাংলাদেশের বক্সার রাকিব হোসেন। অস্ট্রেলিয়ার জাই ডিকসনের কাছে হেরে গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে বিদায় নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে এবারের আসরে বাংলাদেশের পদক জয়ের শেষ আশাটিও শেষ হয়ে গেল।

মঙ্গলবার পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে এসইসি হল-৫–এ অনুষ্ঠিত বাউটে শুরু থেকেই আধিপত্য দেখান অস্ট্রেলিয়ার জাই ডিকসন।

প্রথম রাউন্ডে পাঁচ বিচারকই ১০-৯ পয়েন্টে ডিকসনকে এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও আগ্রাসী বক্সিং চালিয়ে যান তিনি। একের পর এক শক্তিশালী পাঞ্চে চাপে পড়ে যান বাংলাদেশের রাকিব।

এ সময় তাকে দুইবার কাউন্টের মুখেও পড়তে হয়। শেষ পর্যন্ত খেলোয়াড়ের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্বিতীয় রাউন্ডের ২ মিনিট ১৪ সেকেন্ডে ম্যাচ থামিয়ে 'রেফারি স্টপস কনটেস্ট (RSC)' নিয়মে জাই ডিকসনকে বিজয়ী ঘোষণা করেন রেফারি।

বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে উঠতে পারলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হতো। তাই রাকিবকে ঘিরেই ছিল বাংলাদেশের একমাত্র পদক প্রত্যাশা। তবে শক্তিশালী প্রতিপক্ষের কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হলো তাকে।

এর আগে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান ও শিরিন আক্তার, সাঁতারে সামিউল ইসলাম রাফি এবং নারী বক্সিংয়ে জিনাত ফেরদৌসও প্রাথমিক পর্বেই ছিটকে গিয়েছিলেন।

  • সর্বশেষ