শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ১২:২১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সিলেটে সমাবেশ ঘিরে উত্তাপ: আলেম অবমাননার অভিযোগে প্রতিবাদ, লেবার পার্টির বিরুদ্ধে ব্যবস্থা দাবি

মনিরুল ইসলাম: সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আলেম-উলামাদের বিরুদ্ধে ‘কথিত অবমাননাকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের তীব্র সমালোচনা করেছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও দেওনার পীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। একই সঙ্গে তিনি লেবার পার্টিকে ১১ দলীয় জোট থেকে বহিষ্কার এবং সংশ্লিষ্ট বক্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশের আলেম-উলামারা দীর্ঘদিন ধরে জাতির নৈতিক, ধর্মীয় ও সামাজিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের বিরুদ্ধে অবমাননাকর, কুরুচিপূর্ণ বা বিদ্বেষমূলক মন্তব্য শুধু আলেম সমাজকেই নয়, বরং দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতেও আঘাত হানে।

তিনি আরও বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে কোনো অবস্থাতেই শালীনতার সীমা অতিক্রম করে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অশোভন ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। জনসমক্ষে এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক সৌজন্যবোধকে ক্ষুণ্ন করে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন আচরণ জাতি প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে সিলেটের ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন তিনি। আধ্যাত্মিক অলি-আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত এই অঞ্চলের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এটি দেশবাসীর কাছে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

advertisement

অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আত্মমর্যাদাশীল আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলেমবিদ্বেষী বক্তব্য ও আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও তার বক্তব্যকে সর্বাত্মকভাবে বয়কট করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা যাতে উসকানিমূলক বা অবমাননাকর বক্তব্য না দেন, সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

অন্যদিকে, কওমি মাদরাসা সংশ্লিষ্ট মহল থেকে অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসা ও আলেম সমাজকে ঘিরে একটি ‘ষড়যন্ত্র’ চলছে। এ বিষয়ে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

 তাদের দাবি, পরিকল্পিতভাবে আলেম সমাজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা দেশের সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।

  • সর্বশেষ