শিরোনাম
◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের বিষয়ে ইসি চিন্তা করবে, এটি আমার দায়িত্ব না: এম সাখাওয়াত

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটি আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবেন। নির্বাচন কমিশন (ইসি) আছে তারা দেখবে। এ নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই, আমার দায়িত্ব না।’

শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দফতরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘চা শ্রমিকদের বেতন-ভাতা যা আছে যথেষ্ট না। বাগানে চা উৎপাদনের খরচের চেয়ে অকশনে চায়ের দাম কম পাচ্ছেন বাগান মালিকরা। এখন মালিকদের পকেটে যদি টাকা না থাকে তবে জোর করে বেতন-ভাতা আদায় করা যাবে না।’   

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন– কলকারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদফতরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার মো. এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা তপন দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালির সহসভাপতি শ্রীমতি বাউরি, গীতা রানী কানু, লশমী গোয়ালাসহ অনেকে। তারা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ নানা সমস্যা তুলে ধরেন।

এর আগে উপদেষ্টা আইএলও আয়োজিত শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়