শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ১২:১৭ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে নিষিদ্ধ  সংগঠন  ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের পিতা গ্রেফতার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শোভনের পিতা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারী উপজেলায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় এজাহার নামীয় আসামি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন।

 ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়