শিরোনাম
◈ ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৪:০১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ থাকবে একদিন

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ মেরামতের জন্য আগামী সোমবার (১৭মার্চ) রাত ১১ টা থেকে পরের দিন মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টা পর্যন্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ খোয়াই সেতু সাময়িক যান চলাচল বন্ধ থাকবে। এ সময় চারটি বিকল্প পথে যাতায়াত করার তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ সড়ক ও জনপথ উপবিভাগ এর কর্মকর্তা ।

মহাসড়কে খোয়াই নদীর উপরে অবস্থিত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ক্ষতি গ্রস্ত ডেকসার মেরামত কাজ করা হবে। এসময় খোয়াই সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে চারটি বিকল্প পথে যাতায়াত করার জন্য বলা হয়েছে শায়েস্তাগঞ্জ শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট ১ : নছরতপুর হবিগঞ্জ বালিখাল সেতু নবীগঞ্জ আউশকান্দি শেরপুর সিলেট।

শায়েস্তাগঞ্জ শেরপুর সিলেট অংশের বিকল্প রুট ২ : শায়েস্তাগঞ্জ গোলচক্কর হবিগঞ্জ বালিখাল সেতু নবীগঞ্জ-আউশকান্দি শেরপুর সিলেট। শায়েস্তাগঞ্জ শেরপুর সিলেট অংশের বিকল্প রুট ৩ : জগদীশপুর মোড় চুনারুঘাট খোয়াই সেতু গাজীগঞ্জ বাজার সাটিয়াজুরী বাজার নতুন বাজার (ঢাকা মৌলভীবাজার মহাসড়ক) মিরপুর (বাহুবল) শেরপুর সিলেট। শায়েস্তাগঞ্জ মৌলভীবাজার অংশের বিকল্প রুট ৪ : জগদীশপুর মোড় চুনারুঘাট খোয়াই সেতু গাজীগঞ্জ বাজার সাটিয়াজুরী বাজার নতুন বাজার (ঢাকা মৌলভীবাজার মহাসড়ক) শ্রীমঙ্গল মৌলভীবাজার রুট ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়