শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশব্যাপী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বিরলে মানববন্ধন

এম,এ কুদ্দুস,  বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দেশব্যাপী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বুধবার দুপুরে ডেমোক্রেসি ওয়াচ এর সহযোগিতায় বিরল যুব ফোরাম এর আয়োজনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা শেষে একটি র‌্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

ডেমোক্রেসি ওয়াচ এর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় সভায় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুল আলম, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেদীপ্ত সরকার, বিরল যুব ফোরাম এর আহ্বায়ক লালন শেখ, ডেমোক্রেসি ওয়াচ এর আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার নাফিজা সাদাফ প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে দেশব্যাপী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি র‌্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়