শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে শিশু সাফওয়ানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

শামীম মীর গৌরনদী প্রতিনিধি : বরিশালের বহুল আলোচিত পাঁচ বছরের শিশু সাফওয়ানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সর্বস্তরের জনতা ও ছাত্র সমাজের ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শত শত নারী ও পুরুষরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষুব্ধরা শিশু সাফওয়ানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ অন্যান্য যারা জড়িত রয়েছেন তাদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবির করেন। একইসাথে সাফওয়ানের হত্যার মুল কারণ এখনও থানা পুলিশ উদ্ঘাটন করতে না পাড়ায় বিক্ষুব্ধরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনতিবিলম্বে মিডিয়ার মাধ্যমে হত্যার প্রকৃত ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপস্থাপন করার জন্য মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সভায় কবি রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিহতের বাবা ইমরান শিকদার, সমাজসেবক লিটন প্যাদা, রাকিব হোসেন, নারীনেত্রী নয়ন মনি, ফিরোজা বেগম, তানিয়া আক্তার, বিউটি বেগম, শাম্মি আক্তারসহ অন্যান্যরা।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, জেলার গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের পাঁচবছরের শিশু পুত্র সাফওয়ান গত ১৫ জানুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরেরদিন ভোরে স্থানীয় মান্না বেপারীর বিল্ডিংয়ের পিছনের একটি জমির মধ্যে শিশু সাফওয়ানের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশু সাফওয়ানের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওইদিনই স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন ও রোমান চৌধুরী নামের দুইজনকে গ্রেপ্তার করেন।

পরবর্তীতে শিশু সাফওয়ানের বাবা বাদি হয়ে ছয়জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখিত দুইজনসহ এজাহারভূক্ত আসামি রোমানের স্ত্রী আখি বেগম ও বোন রাবিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে গত ১৭ জানুয়ারি বিকেলে নিহত শিশুর লাশ ময়নাতদন্ত শেষে হাসপাতাল মর্গ থেকে এলাকায় নিয়ে আসলে উত্তেজিত জনতা গ্রেপ্তারকৃত আসামিদের দুইটি দালান ও তিনটি টিনের ঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে।

সূত্রমতে, নিহত শিশুর দাদা বারেক শিকদারের সাথে জমাজমি নিয়ে প্রতিবেশী লোকমান চৌধুরীর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই বিরোধের জেরধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ