শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় নিখোঁজের তিন দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের তিন দিন পর বেসরকারি আবাসন প্রকল্পের জমিতে বালুচাপা অবস্থায় মহাম্মদ আজাদ (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খোকসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি আবাসন প্রকল্পের জমিতে বালুচাপা অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি চরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
 
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল বিকেলে কয়েকটি কুকুর বালুর নিচ থেকে মরদেহের একটি অংশ তুলে ফেলে। এতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটির একাংশ দেখে পেয়ে পুলিশকে খবর পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালুর নিচ থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি উদ্ধার করে। আজাদের ছেলে রিপন হোসেন  মরদেহটি শনাক্ত করেন। এ সময় মরদেহটির পরনে ছিল নীল রঙের ট্রাউজার, জ্যাকেট ও লাল রঙের একটি চাদর।
 
নিহতের ছেলে রিপন হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তাঁর বাবা ভ্যান নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরে তিনি খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বিকেলে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহটি শনাক্ত করেন তিনি।
 
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ তদন্ত করছে । তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
  • সর্বশেষ