শিরোনাম
◈ খামেনির জানাজার শহরে মার্কিন হামলা ◈ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এলডিসি ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ◈ জাতীয় পরিবেশ পদক ২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, জানুন পুরস্কারজয়ী প্রতিষ্ঠানগুলোর পরিচয় ◈ সংস্কার অব্যাহত থাকলে অর্থনীতি হবে আরও স্থিতিশীল: এডিবি ◈ আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম (ভিডিও) ◈ শুধু গাছ লাগালেই হবে না, তা বাঁচিয়ে রাখাও জরুরি: প্রধানমন্ত্রী ◈ মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: জোহরান মামদানি ◈ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী ◈ যে ৪ দেশ সেমিফাইনাল খেলবে, জানাল সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী ◈ আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, আগামী সপ্তাহে ঘোষণার সম্ভাবনা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৪০ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব, রাতেই স্থগিত 

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে ইমরুল হাসানকে দায়িত্ব দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ইমরুল হাসানকে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু রাতে একই ব্যক্তির স্বাক্ষরিত অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত স্থগিত করেন।

ঠিক কী কারণে স্থগিত করা হয়েছে সেই ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ফরিদপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান নাছির জানান, আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় না থাকার ঘোষণা দেন। সেকারণে তার স্থলে সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরুল হাসানকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনায় সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়