শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরাধী যেই হউক কোনো ছাড় দেয়া হবে না : চাঁদপুর পুলিশ সুপার

মিজান লিটন : অপরাধী যেই হউক কোনো ছাড় দেয়া হবে না, বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান অত্যান্ত কঠিন। মাদক বিক্রেতা, সেবনকারী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট যে কেউ বিন্দু মাত্র ছাড় পাবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িতদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীদের নাম ঠিকানা আমরা অবশ্যই গোপন রাখবো।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ধান অতিথির বক্তব্য রাখেন,  পুলিশ সুপার মোঃআঃরকিব (পিপিএম)। বক্তব্যে তিনি আরো বলেন, এই ওপেন হাউজডের মাধ্যমে যদি একটি সমস্যারও সমাধা করতে পারি তাহলেই আমাদের আজকের এই সার্থকতা। চাঁদপুর শহরে আইনসৃন্খলা স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর, যেকোনো পরিস্হিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।আপনারা যদি মডেল থানায় এসে বিচার না পান তাহলে সরাসরি আমার কাছে চলে আসবেন। আমরা প্রতিদিন  আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনে আইনগত ব্যবস্থা নিচ্ছি। 

মডেল থানার অফিসার ইনর্চাজ বাহার মিয়ার সভাপতিত্বে ও এসআই মোঃ হামিদুর রহমান এর পরিচালনায়,অন্যদের মধ্যে বক্তব্য রাখে,পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ সোহেব আহম্মেদ,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাৎ হোসেন শান্ত,সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর খান, সদর উপজেলা জামায়াতের আমির,মাওঃ আফসার উদ্দিন,গনঅধিকার পরিষদের  জেলা আহ্বায়ক কাজী রাছেল,পৌর জামায়াতের আমির এ্যাডভোকেট শাহজাহান খান,
হেফাজত নেতা নুরে আলম সহ চাঁদপুর সদর ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়