শিরোনাম
◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি। একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও) ◈ যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআনচর্চা, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা ◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০২:২৮ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চান্দিনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল মুদি দোকানে!

কাজী রাশেদ, চান্দিনা ( কুমিল্লা) : কুমিল্লার চান্দিনার এতবারপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত এতবারপুর বাজারে একটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের হতদরিদ্রদের মাঝে ১৫টাকা দরে বিক্রয়ের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ২০১ বস্তা চাউল অবৈধভাবে রাখার অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানায়, এই চাল বিতরণের ডিলার হলেন এতবারপুর ইউনিয়ন পরিষদের স্থগিত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এর বড় ভাই ইউনুস মিয়া।তিনি নিজে চাউল উত্তোলন না করে আউয়াল নামে এক মুদি দোকানদারের মাধ্যমে উঠিয়ে তার দোকানে রেখে বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এতে স্থানীয় এলাকাবাসী এভাবে অবৈধভাবে বিতরণের অভিযোগ তুলে বাধা প্রদান করেন। 

মুদি দোকানদার আউয়াল জানান,ডিলার ইউনুস আমার এখানে রেখে বিক্রয়ের অনুমতি দিলে আমি ভায়া হয়ে চালানোর টাকা জমা দিয়ে চাউল উত্তোলন করেছি। ডিলারের নির্ধারিত গোডাউনে না রেখে অন্যের মুদি দোকানে রেখে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিক্রয় করার নিয়ম আছে কিনা জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরবিন্দু ভৌমিক বলেন, ডিলার ইউনুস কি কারনে এসব করেছেন আমার জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব যাতে উপকার ভোগিদের মাঝে সঠিকভাবে বিক্রয় করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, এব্যাপারে আমার কাছে কেউ এখনো অভিযোগ করেনি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব।

  • সর্বশেষ