শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৮শতক জমি ৪১ শতক করে খাজনা নেওয়ার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া-তিলেকপুর ইউনিয়ন ভূমি অফিসে জমি পরিমান বৃদ্ধি করে খাজনা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে । জানা গেছে, পিরোজপুর মৌজার ৯৯২ নং হোল্ডিং ও ৬৮৩ নং খতিয়ান এ গত ০৭ ডিসেমম্বর ২০২৩ ইং তারিখে ৯ নং দাগে ১৫ শতাংশ,  ১০ নং দাগে ১০ শতাংশ এবং ১১ নং দাগে ১৩ শতাংশ, মোট ৩৮ শতাংশ জমি নামজারী করে খাজনা দেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থা।

তবে রহস্যজনক ভাবে ওই জমি আবারও গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে কোন মিসকেস ছাড়ায় জমির পরিমাণ বাড়িয়ে ৪১ শতাংশ করা হয়। ৩ শতাংশ জমি বাড়িয়ে মোটা অংকের টাকার বিনিময়ে পুনরাই খাজনা নেওয়ার উঠেছে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে।

এ বিষয়ে খাজনা রশিদ নিয়ে জানার জন্য সরাসরি  অফিসে গেলে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুন বলেন, আমি এই খাজনা নেইনি,আমি কিছু বলতে পারবো না। কিভাবে ৩ শতক জমি বাড়ানো হলো জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। এছাড়াও তিনি বলেন,এবিষয়ে কোন তথ্য দিতে পারবো না। যদি কোন তথ্য দিতে হয় আমার উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো। কোন জবাব দিতে হলে উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো।

এবিষয়ে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসা: আশরাফুন নাহার বলেন, অফিসে এসে দেখা করেন। জমির পরিমান কি ভাবে বাড়লো জানতে চাইলে তিনি আসানুরুপ কোন কিছু বলতে পারেনি। তিনি আরো বলেন নিউজ করার  দরকার নেই আমি প্রতিনিধি পাঠাচ্ছি।

নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব বলেন,  দাবী মৌলিক উন্নয়ন সংস্থা এই প্রতিষ্ঠানটির সম্ভবত ব্যাংক লোনের জন্য জমির পরিমান বাড়িয়ে খাজনা দিয়েছে। তবে কোন আনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়