শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থল বন্দরে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে সোনামসজিদ স্থল বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থলবন্দরের ব্যবসায়ীরা। রবিবার সকালে সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট এলাকায় আমদানি রপ্তানিকারক গ্রুপের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, আমদানি  ও রপ্তানিকারক মাসুম বিল্লা, নূর আমিনসহ অন্যা ব্যবসায়ীরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংপ্তি সমাবেশে বক্তারা পানামা পোর্ট লিংক লিমিটেডের নানান অনিয়ম দুর্নীতি অভিযোগ তুলে ধরেন।

এদিকে মানববন্ধন শেষ অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তাদের সেবা না দেয়ার অভিযোগ এনে দুপুরে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলন করেন ব্যবসায়ীরা।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে হঠাৎ ৭’শ ৮৩ টাকার পরিবর্তে ৭ থেকে ৮ হাজার টাকা মাশুল আদায় শুরু করে সোনামসজিদ পানামা পোট লিংক লিমিডেট। এছাড়া এসব অর্থ সরকারী কোষাগারে জমা হয় কি না ব্যবসায়ীদের সন্দেহ রয়েছে। তবে এই অর্থ পানামা পোর্টের ব্যক্তিগত একাউন্টে জমা করা হচ্ছে। এরমাধ্যমে কোটি কোটি লুটপাট করা হয়েছে।

আগামী ৭২ ঘন্টার মধ্যে দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে ব্যবসায়ীক স্বার্থে আমদানি রপ্তানিকারকরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে। এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী জামাল উদ্দীন, পলাশ জোহা, হাসান, মামুন, দেলুয়ার হোসেন, আলমগীর জুয়েল।

  • সর্বশেষ