শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০১:০৭ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে ঝোপে মিলল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: জেলার পলাশে জয় মৃধা নামে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পলাশ উপজেলার পারুলীয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত জয় মৃধা ওই গ্রামের ফজর আলী মৃধার ছেলে। তিনি পারুলীয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে জয় মোবাইল রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তার কোনো খোঁজ না পেয়ে সকালে থানা পুলিশকে জানায় পরিবারটি। এদিকে বুধবার দুপুরে স্থানীয়রা প্রতিবেশি রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোপে ওই শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পলাশ থানার ওসি মো. ইকতিয়ার উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা তা তদন্তের পর জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়