শিরোনাম
◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০২:১৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তীব্র গরম: পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

নিনা আফরিন, পটুয়াখালী: [২] ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সত্তার ফরাজি নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। মৃত সত্তার ফারাজী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের বাসিন্দা ছিলেন।

[৩] মৃতের স্বজনরা জানান, বেশ কয়েকদিন আগে ওই বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হন। এছাড়া তার কিডনিতেও সমস্যা ছিলো। স্থানীয় ফার্মেসিতে ঔষধ খাওয়ানোর পরে কলাপাড়ার একটি ক্লিনিকে চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

[৪] কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তানজিলা হাসির তৃষা জানান, ওই বৃদ্ধকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি ডায়রিয়ার আক্রান্ত ছিলেন এবং তার কিডনি ড্যামেজ ছিলো।

[৫] গরমে প্রকট আকার ধারন করেছে ডায়রিয়া। গত ২৪ ঘন্টায় পটুয়াখালী জেলায় ১১৬ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিল ধারনের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। ধারন ক্ষমতার বাইরে বাড়তি রোগীদের সামাল দিতে নাজেহাল অবস্থা কর্তৃপক্ষের। পর্যাপ্ত স্যালাইন, ঔষধ মজুদ থাকলেও বেড স্বল্পতার কারনে একই বেডে ২ থেকে তিনজন শিশুদের রাখা হচ্ছে। এছাড়া মেঝেতে ও বারান্দায় স্থান দিতে হচ্ছে রোগীদের। শুধু তাই নয় টয়লেট সংকটে সৃস্টি হচ্ছে জটিলতা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ