শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪২ বিকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-কক্সবাজার রুটে চলবে পাঁচ দিনের বিশেষ ট্রেন

এম আর আমিন, চট্টগ্রাম: [২] আগামি ২০, ২৮, ২৯ ফেব্রুয়ারি এবং ৬ ও ৭ মার্চ ঢাকা ও কক্সবাজারের মধ্যে চলাচল করবে এই বিশেষ ট্রেন। 
রমজানকে সামনে রেখে সরকারি ছুটিতে মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে এই বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

[৩] সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, রমজানকে সামনে রেখে সরকারি ছুটিতে মানুষ বাড়ি যেতে চাইবে। বিষয়টি বিবেচনা ও যাত্রা নির্বিঘ্ন করতে কক্সবাজার-ঢাকা রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে।

[৪] মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি থেকে বিশেষ ট্রেনটি চালু হচ্ছে। এদিন রাত ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি। যা পরদিন বুধবার ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছাবে।
 
[৫] ২৯ ফেব্রুয়ারি এবং ৭ মার্চও বিশেষ ট্রেনটি চলবে। ওই দিনগুলোতে ট্রেনটি রাত ১১টায় ঢাকা থেকে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছাবে পরের দিন সকাল ৮টায়। একইভাবে ট্রেনটি ২৮ ফেব্রুয়ারি ও ৬ মার্চ কক্সবাজার থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছবে ভোর ৪টায়। এরপর বিশেষ ট্রেনটি বন্ধ থাকবে।

[৬] তিনি জানান, বিশেষ ট্রেনটিতে থাকছে ১৪টি কোচ এর মধ্যে ৪৫০টি শোভন চেয়ার এবং ২২০টি এসি চেয়ার। আর টিকেটের মূল্য রাখা হবে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের সমমূল্যের। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেনে ঢাকা-কক্সবাজার এসি (স্নিগ্ধা) ভাড়া ১ হাজার ৩২৫ টাকা এবং নন-এসি (শোভন চেয়ার) ভাড়া ৬৯৫ টাকা। এ ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া (এসি) ৪৭০ টাকা এবং (নন-এসি) ২৫০ টাকা।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়