শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫২ বিকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের প্রতিটি জেলাকে রেল সংযোগের আওতায় আনা হবে: রেলমন্ত্রী (ভিডিও)

সোহেল সানী, পার্বতীপুর: [২] রেলমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি বলেছেন, জনবল সংকট নিরসন করে প্রতিটি জেলাকে রেল সংযোগের আওতায় আনা হবে। 

[৩] শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

[৪] পরিদর্শনকালে মন্ত্রী জানান, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার জনবল সংকট নিরসন, সক্ষমতা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি, টিকেট কালোবাজারী রোধ ও সারাদেশের প্রতিটি জেলায় রেল সংযোগ স্থাপনে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে রেলকে জনপ্রিয় ও লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

[৫] এ সময় আইন, বিচার ও সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি, রেলপদ মন্ত্রনালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র মো. আমজাদ হোসেন, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা)’র প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলামসহ পাকশী-লালমনিরহাট উভয় ডিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

[৬] এর আগে মন্ত্রী গতকাল শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে পার্বতীপুরে আসেন। সকাল ৯টায় তিনি সৈয়দপুর রেলওয়ে খানা পরিদর্শনে যান। রেলপথ মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ার পর উত্তরাঞ্চলে এটি তার প্রথম সফর। 

[৭] রেলমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ্দৌলা খান বলেন, পরিদর্শন কার্যক্রমের অংশ হিসাবে পর্যায়ক্রমে তিনি পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন, ঈশ্বরদী লোকোসেড এবং বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় (পাকশী) ও পাকশী রেলওয়ে কন্ট্রোল অফিস পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ