শিরোনাম
◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১২:৫১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা 

মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে জেরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ

সিরাজুদ্দোজা পাভেল: বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে জেরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কারণ রোববার (২ অক্টোবর) সকাল থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, শনিবার কুষ্টিয়ার এক মালিকের সঙ্গে শ্রমিকের বচসা হয় । ওই দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সকল বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। কিন্ত মেহেরপুর থেকে জেলা সীমান্ত খলিসাকুণ্ডি পর্যন্ত ছেড়ে যায় আন্তজেলার সকল বাস। রোববার সকাল থেকে মেহেরপুর মালিক সমিতির পক্ষ থেকে আন্তজেলা ও দূরপাল্লার সকল পরিবহন বন্ধ করে দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে দূরপাল্লার সকল পরিবহন।

এদিকে অনেক যাত্রীর মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকায় যাওয়ার টিকিট কাটা ছিলো। সকালে কাউন্টারে এসে দেখেন পরিবহন চলাচল বন্ধ। ফলে জরুরি কাজ থাকা সত্তে¡ও গন্তব্যস্থলে যেতে পারছেন না তারা। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়