শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতু ও রাজবাড়ী হয়ে চলার সিদ্ধান্ত ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনের, বাদ ঈশ্বরদী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা থেকে ঢাকাগামী নতুন এক ট্রেন ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার সিদ্ধান্তে যখন স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরছিল, ঠিক তখনই নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে খুলনা থেকে পাবনার ঈশ্বরদী হয়ে চলাচল করা আন্ত নগর ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটির রুট পরিবর্তনের উদ্যোগ নিয়েছে রেলওয়ে। এটি এখন ঈশ্বরদী এড়িয়ে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সোমবার রেলওয়ের একাধিক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। চিত্রা এক্সপ্রেসের পথ পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ঈশ্বরদীর সুশীল সমাজ ও সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রেলভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় চিত্রা এক্সপ্রেসের পথ পরিবর্তনের এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের একটি সূত্রও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।  এর প্রতিবাদে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঈশ্বরদীর সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতারা।

ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সদস্যসচিব আশিকুর রহমান বলেন, ‘রেলওয়ের এই সিদ্ধান্ত ঈশ্বরদীবাসী কোনোভাবেই মেনে নেবে না। এটি বাস্তবায়ন হলে ঈশ্বরদীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, ‘এর আগে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ঈশ্বরদীর পথ পরিবর্তন করা হয়েছে। এখন চিত্রা এক্সপ্রেস বন্ধ হলে ঈশ্বরদী জংশন থেকে সরাসরি ঢাকায় যাওয়ার সুযোগ সংকুচিত হবে, যার প্রভাব পড়বে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও।’

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন বলেন, চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী থেকে তুলে নেওয়ার বিষয়ে এখনও কোনো দাপ্তরিক আদেশ তারা পাননি। তবে রেলভবনের সভায় বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্তের কথা তিনি শুনেছেন।

  • সর্বশেষ