শিরোনাম
◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১২:৫০ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও)

স্টার নিউজ টিভি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল ভবনে উদ্বোধনের আগেই বিভিন্ন স্থানে পানি লিকেজের ঘটনা ধরা পড়েছে। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক টার্মিনালের ছাদ, দরজার গ্যাংওয়েসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বৃষ্টির পানি চুইয়ে পড়ার তথ্য উঠে এসেছে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (বেবিচক) অভ্যন্তরীণ একটি নথির বরাত দিয়ে স্টার নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, থার্ড টার্মিনালের ছাদ ও বিভিন্ন স্থানে একাধিক লিকেজ শনাক্ত হয়েছে। গত ১২ জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের উপস্থিতিতে এসব ত্রুটি পরিদর্শন করা হয়।

নথিতে উল্লেখ করা হয়েছে, লিকেজগুলো দ্রুত মেরামত করা না হলে ভবিষ্যতে টার্মিনালের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি দুই থেকে তিন বছরের মধ্যে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ পরিস্থিতিতে ত্রুটিগুলো দ্রুত সমাধানের জন্য প্রকল্প পরিচালক এইচ এম নুরুদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন।

এদিকে, এত বড় ব্যয়ে নির্মিত একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর টার্মিনালে উদ্বোধনের আগেই পানি লিকেজের ঘটনায় নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে। বিদেশি ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পরও কীভাবে এ ধরনের ত্রুটি দেখা দিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে এসব ত্রুটি থাকার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। বর্তমানে লিকেজ বন্ধ ও সংশ্লিষ্ট ত্রুটিগুলো মেরামতে কাজ করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

তবে পানি লিকেজ ও নির্মাণগত ত্রুটির বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পরামর্শকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়