শিরোনাম
◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবে চালু হচ্ছে মেট্রোরেলের কমলাপুর স্টেশন? জানাল কর্তৃপক্ষ

রাজধানীতে মেট্রো রেলের যাত্রী বাড়ার ধারাবাহিকতায় আগামী বছরের মার্চে কমলাপুর মেট্রো স্টেশন চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির কর্মকর্তাদের ধারণা, কমলাপুর স্টেশন চালু হলে মেট্রো রেলের দৈনিক যাত্রী অন্তত ২০ শতাংশ বাড়বে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। ২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬-এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।

ডিএমটিসিএল জানিয়েছে, প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর প্রাথমিক লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন, উত্তরা থেকে মতিঝিল অংশে প্রতিদিন পাঁচ লাখ যাত্রী চলাচলের প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কমলাপুর স্টেশন চালু হলে দেশের সবচেয়ে বড় রেলস্টেশনের সঙ্গে মেট্রো রেলের সরাসরি সংযোগ তৈরি হবে। এতে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের যাত্রীদের বড় একটি অংশ মেট্রো রেলে যুক্ত হবেন। পাশাপাশি গোপীবাগ, কমলাপুর, মান্ডা ও আশপাশের এলাকার নতুন যাত্রী যুক্ত হওয়ায় দৈনিক যাত্রী অন্তত ২০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

নগর বিশেষজ্ঞ আদিল মুহাম্মদ খান বলেন, কমলাপুর স্টেশন চালুর পাশাপাশি ভবিষ্যতে মেট্রো রেল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালানো সম্ভব হলে দৈনিক যাত্রীসংখ্যা লক্ষ্যমাত্রা ছাড়িয়েও যেতে পারে।

এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আব্দুল ওহাব বলেন, ‘বিদ্যুৎ, সিগন্যাল ও মেকানিক্যালসহ বিভিন্ন কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর লক্ষ্য নিয়ে কাজ করছি। এর আগে ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।’

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়