শিরোনাম
◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু

মুসবা তিন্নি : [২] আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে চালু হয়েছে ট্রেন চলাচল। প্রায় ১৩ দিন পর কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে চলবে যাত্রীবাহী, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সূত্র : যমুনা নিউজ

[৩] মঙ্গলবার, রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। রেলওয়ে সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে, আগামী সপ্তাহ থেকে দূরপাল্লার আন্তঃনগর ট্রেন চালু হতে পারে। সূত্র : ডিবিসি

[৪] এর আগে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই, দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরই, অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অবশ্য, গত ২৪ জুলাই সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলে। পরদিনই এসব ট্রেনের চলাচল বন্ধ করে দেয়া হয়। শুধু, বিজিবি প্রহরায় চলছে কয়েকটি তেলবাহী ট্রেন। সূত্র : সময় নিউজ

এমটি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়