শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচন: এনসিপির অফিসিয়াল থিম সং রিলিজ (ভিডিও)

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘এনসিপিরে বরণ করো শাপলা কলির মালায়’ শিরোনামের এই থিম সংটি প্রকাশ করা হয়।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে থিম সংটি শেয়ার করা হয়। 

এদিকে শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চাইতে ১২ দিনব্যাপী নির্বাচনি পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। একই সঙ্গে ১০-দলীয় ঐক্যের প্রার্থী এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবেন দলটির নেতাকর্মীরা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে পদযাত্রা শুরু হবে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ২৪টি জেলা ঘুরে ঢাকায় এসে এ কর্মসূচি শেষ করবে দলটি। নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ২৩৮টি আসনে দলীয় প্রতিনিধির নাম ঘোষণা করেছে এনসিপি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়