শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ১১ জুন, ২০২৩, ০৪:২৯ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর আন্দোলনের ৯ জন আটক

ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে আন্দোলনকারীদের ৯ জনকে আটক করা হয়েছে বলে দাবি চাকরিপ্রত্যাশীদের। সূত্র: ঢাকা পোস্ট

শনিবার (১০ জুন) আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীর ৯ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া রাতে রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

আটক হওয়াদের মধ্যে আব্দুর রহমান (২৭), আরিফ হোসেন (২২), আবু বকর ছিদ্দিক (৩০), রোকন হোসেন (৩০), শরিফুল হাসান শুভ (৩২), তাসনিমুল হাসান অর্নব (২৭), রাকিবুল হাসান (২৮), মো. মামুন রশিদ রতন (৩০), মো. জাকির হোসনের (২৯) নাম জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শাহবাগ থানার একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়