শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণখানে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): রাজধানীর দক্ষিণখানে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, মদ ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ এর একটি আভিজানিক দল। দক্ষিণখানের তালতলা এলাকায় বুধবার (৭ই জুন) সন্ধ্যা ৭টায় ও সংগ্রামী সরণি রোডে রাত ৯টায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন— মাদক কারবারি সেলিম রেজা (৪৩), সাঈদ ভূঁইয়া (৪৫) ও মো. রাজু (২৮)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল, ১০০ পিছ ইয়াবা ও ৬৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। 

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখানের তালতলা থেকে ২৭ বোতল ফেনসিডিল ও ১০০ পিছ ইয়াবাসহ সেলিম রেজা ও সাইদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।

তিনি জানান, দক্ষিণখানের সংগ্রামী রোডের জিয়া উদ্দিনের টিন শেড ঘরে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৬৩ বোতল বিদেশি মদসহ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাজু নোয়াখালীর দুলাল মিয়ার ছেলে। 

সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, মাদকসহ তিনজন গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়