শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৯:০৪ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গ্যাস

ডেস্ক রিপোর্ট: গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন-অপসারণ কাজের জন্য আজ শনিবার (৩ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বার্তা২৪

শুক্রবার (২ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য ৩ জুন (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ (আট) ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পাশে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডডি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, এছাড়া উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়