শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসচাপায় নাদিয়ার মৃত্যু, বিমানবন্দর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

বিমানবন্দর সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: বাসের ধাক্কায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর কাওলা এলাকায় এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ফলে খিলক্ষেত থেকে উত্তরাগামী রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এ সময় নাদিয়ার ক্ষতিপূরণ ও এ ঘটনায় সুষ্ঠু বিচারসহ চার দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, ভিক্টর ক্লাসিক বাসের রুট পারমিট বাতিল করতে হবে, নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, চালক ও হেলপারের গ্রেপ্তারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দিতে হবে এবং কাওলা এলাকায় একটি বাস স্টপেজ করতে হবে।

এর আগে সোমবার সকালে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন নাদিয়া সুলতানার সহপাঠীরা। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ করতে করতে কাওলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন। তবে দুপুর ১টা থেকে বিদেশগামী যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাসগুলোকে রাস্তার পাশ দিয়ে যেতে দিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় যানবাহনের লাইসেন্স দেখে দেখে গাড়ি ছাড়ছেন তারা।

রোববার দুপুরে রাজধানীর ভাটারা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাদিয়া সুলতানা নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হন। নাদিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আজ সোমবার সকালে বাসটির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পাদনা: খালিদ আহমেদ

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ