শিরোনাম
◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি ◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও) ◈ ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ◈ লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ তীব্র তাপপ্রবাহে বিলিয়ন ডলারের ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে: বিশ্বব্যাংক ◈ পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই: মির্জা ফখরুল ◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও) ◈ এক বছরে জামায়াতের আয় কমে ২৩ কোটি ৬৮ লাখ, ব্যয় ছাড়াল ২৩ কোটি ৯১ লাখ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৩:২১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকার একটি বাসা থেকে সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ত্রিমোহনী মাদ্রাসা রোড মেনুর টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহতের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে। বাবার নাম আব্দুস সালাম সিকদার। চার বছর আগে আবুল কালামের সঙ্গে বিয়ে হয় তার। স্বামী-স্ত্রী ত্রিমোহনীর বাসাটিতে ভাড়া থাকতেন। আগে একটি গার্মেন্টসে চাকরি করলেও বর্তমানে বাসায় থাকতেন সালমা।
 
আচার বিক্রেতা আবুল কালাম জানান, সকালে স্ত্রীকে সুস্থ ও স্বাভাবিক রেখে তিনি আচার বিক্রি করতে বের হন। সারা দিন কাজ শেষে বিকেল ৫টার দিকে বাসায় ফিরে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সালমা। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এস আই) মো. হাসান মুন্সী জানান, ৯৯৯-এ কলের মাধ্যমে খবর পেয়ে টিনশেড বাসার দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়