শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৭ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

মরদেহ

আলামিন শিবলী: রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে ডুগাল্ড ফিনলাসন (৬০) নামে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চ্যানেল ২৪, সমকাল 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের, ১১ নম্বর রোডের আবাসিক ‘মেরিনো হোটেল’ এর দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ ব্যাপারে জানা যাবে। 

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান জানান, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ নাগরিক ডুগাল্ড ফিনলাসন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক আরও জানান, ডুগাল্ড ফিনলাসন চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। গত রাতেও তিনি রাতের খাবার খেয়েছেন। আজ সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোরো সাড়াশব্দ পাননি। তখন হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখেন বাথরুমের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। তারা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়