শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১০:৪২ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটের সময়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে বিস্ফোরণ ঘটিয়ে যাওয়ার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুভ নামে একজনকে আটক করে। ঘটনার পরপর নির্বাচন কমিশনের সামনে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, নির্বাচন কমিশন ভবনের চারপাশে হকারের দোকান থাকার কারণে দুর্বৃত্তরা এমনটা করার সাহস পেয়েছে।

এদিকে তেজগাঁও জোনের ডিসি মো. ইবনে মিজান জানান, এই ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে এটি নাশকতা নাকি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কেউ চেষ্টা করছে তা খতিয়ে দেখা হবে।

 

  • সর্বশেষ