শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২২, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারওয়ানবাজারে বাস চাপায় রিকশারোহী যুবক নিহত

সড়ক দূর্ঘটনা

সুজন কৈরী: রাজধানীর কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কের সামনে বাসের ধাক্কায় রিকশা আরোহী এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. ইব্রাহিম বিশ্বাস (২৪)। শনিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ইব্রাহীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা কবির হোসেন জানান, ইব্রাহীম ঈদের দুই দিন পরে গ্রাম থেকে ঢাকার নাজিরা বাজারের বাসায় আসেন। আগামী ২২ জুলাই সৌদি আরব যাওয়ার জন্য ভিসা প্রসেসিং হওয়ার কথা ছিলো তার। নাজিরা বাজার মোড়ে আমার হোটেল ব্যবসা। এজন্য ভোররাতে রিকশায় করে কারওয়ান বাজারে কাঁচা সবজি কিনতে রিকশায় যাচ্ছিলেন। পান্থপথ মোড়ে দ্রুতগতির যাত্রীবাহী বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে পড়ে বাসের চাপায় গুরুতর আহত হন  ইব্রাহিম। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। 

রিকশা চালক জালাল উদ্দিন জানান, পান্থপথ মোড়ে পিছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয় রিকশাটি উল্টিয়ে যায়। রিকশা থেকে ডানপাশের রাস্তায় পড়ে আরোহী আহত হন। আর আমি রাস্তার বাম পাসে পড়ে গিয়ে সামান্য আহত হই। দ্রুতগতির বাসটি আরোহীকে চাপা দিয়ে চলে যায়। 

শাহবাগ থানার এসআই মো. শাহাবুদ্দিন বলেন, ঘাতক গাড়ি ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়