শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২২, ০১:২০ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২২, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাকসিন নিলে কুয়েত প্রবাসীদের লাগবে না করোনা নেগেটিভ সনদ

নিউজ ডেস্ক: দুই ডোজ ভ্যাকসিন নিলে কুয়েত প্রবাসীদের বাংলাদেশে ভ্রমণকালে করোনা পরীক্ষার পিসিআর নেগেটিভ সনদের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। সরকারের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের সাধুবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। সময়টিভি

সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার পূর্ণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ প্রবেশ করতে করোনার পরীক্ষা করতে হবে না। তবে যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণস্বরূপ ভ্যাকসিন সনদ সঙ্গে রাখতে হবে।

তবে যেসব যাত্রী এক ডোজ কিংবা কোনো ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশে প্রবেশ করতে হলে ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

তাছাড়া বাংলাদেশ থেকে বিদেশে যেতে তথা কুয়েত প্রবেশে দুই ডোজ টিকা নেওয়া যাত্রীরও করোনা পরীক্ষারও বাধ্যবাধকতা থাকছে না। শুধুমাত্র যাত্রীরা যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

সরকারের যুগোপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া ইতোমধ্যেই কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, আগামী ১৩ মার্চ থেকে কুয়েত যাওয়া যাত্রীরা দুইডোজ ভ্যাকসিন গ্রহণ করলে তাদের কুয়েত প্রবেশে আর কোনো বাধা থাকবে না, লাগবে না করোনার পিসিআর পরীক্ষার সনদ। তবে টিকা প্রদানের সনদ অবশ্যই বিমানবন্দরে দেখাতে হবে।

  • সর্বশেষ