শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২২, ০২:০২ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২২, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোমানিয়ার বুখারেস্টে হোটেলে থাকবেন বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক

খালিদ আহমেদ: [২] ইউক্রেনে আটকা পড়া ২৮ নাবিক রোববার রোমানিয়ার রাজধানী বুখারেস্ট পৌছেছে। ভোরে তারা ইউক্রেন সীমান্ত পার হয়ে মলদোভায় প্রবেশ করেন।

[৩] এরপর সকাল ১০টার দিকে তাদের বাংলাদেশ অ্যাম্বাসি রোমানিয়ার কাছে হস্তান্তর করে। সেখান থেকে তাদের বুখারেস্টে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার মধ্যে তারা সেখানে পৌঁছান। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত তারা সেখানেই থাকবেন।

[৪] রোববার সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

[৫] তিনি বলেন, ২৮ নাবিকের থাকা, খাওয়ার সব বন্দোবস্ত বুখারেস্টে করা হয়েছে। আমার সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

[৬] কবে নাগাদ বাংলাদেশে ফেরত পাঠানো হবে তাদের এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখান থেকে একসঙ্গে সবার ফ্লাইটের টিকিট পাওয়া সম্ভব হবে না। এ ক্ষেত্রে গ্রুপ গ্রুপ হয়ে যেতে হবে। তবে টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুত আমরা তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। মন্ত্রণালয় থেকেও এমন নির্দেশনা আছে।

 

 

  • সর্বশেষ