শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০৫:০৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা

অনলাইন ডেস্ক: ভারতের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপ রাষ্ট্রিয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছে দেশটির।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। এর কয়েক ঘণ্টা পরই আনুষ্ঠানিকভাবে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার মালিকানা বুঝে নেয়। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

এয়ার ইন্ডিয়া মালিকানা পাওয়র পর টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, আমরা অত্যন্ত খুশি যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। টাটা গ্রুপে এয়ার ইন্ডিয়াকে ফিরে পেয়ে খুশি আমরা। বিশ্বমানের উড়ান সংস্থায় পরিণত করার জন্য আমরা সবার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ’

২০১৯ সালে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। একাধিকবার দরপত্র জমা দেওয়ার সীমা বাড়ানোর পর দুটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছিল। ২০২১ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় জানায়, ঋণে জর্জরিত উড়ান সংস্থা কিনতে আগ্রহ প্রকাশ করেছে টাটা গ্রুপ এবং স্পাইসজেটের প্রোমোটার অজয় সিং।

২০২১ সালের ৮ অক্টোবরে কেন্দ্র ঘোষণা করে, টাটা গ্রুপের হাতে ফিরছে এয়ার ইন্ডিয়া। টাটা ২ হাজার ৭০০ কোটি রুপিতে এয়ার ইন্ডিয়া কিনে নেয়। সেইসঙ্গে এয়ার ইন্ডিয়ার ১৫ হাজার ৩০০ কোটি ঋণের দায়ও টাটার।

গত ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় উড়ান সংস্থার ঋণের পরিমাণ ছিল ৬১ হাজার ৫৬২ কোটি রুপি। টাটা গ্রুপের হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা তুলে দেওয়ার আগে সেই ঋণের ৭৫ শতাংশ বা ৪৬ হাজার ২৬২ কোটি রুপি এয়ার ইন্ডিয়া অ্যাসেটস হোল্ডিং লিমিটেড কাছে যাবে। তবে বসন্ত বিহারে এয়ার ইন্ডিয়ার হাউজিং কলোনি, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট এবং নয়াদিল্লিতে এয়ার ইন্ডিয়ার বিল্ডিং পাবে না টাটা।

  • সর্বশেষ